শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:২০ পিএম, ২০২৪-০৮-২৫
গত ১৯ আগষ্ট, ২০২৪ খ্রি: তারিখ অনলাইন পত্রিকা dhakapost.com -এ প্রকাশিত রিয়াজউদ্দিন বাজারের সেই চোরাই কারবারি এবার ইয়াবা সহ গ্রেফতার” শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মিসমা এন্টারপ্রাইজের কর্ণধার মো: রাশেদ। আমার মক্কেলের বিরুদ্ধে এই ধরনের ডাহা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর সংবাদ প্রকাশিত হওয়ায় আমার মক্কেলের সামাজিক মান মর্যাদা ক্ষুন্ন হইয়াছে এবং তাহার ব্যবসায়িক সুনাম নষ্ট হইয়াছে। পারিবারিক মৌরশী সম্পত্তির ভাগ বাটোয়ারা বিরোধকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে আমার মক্কেলের পারিবারিক শত্রুরা কিছু ভাড়াটে লোকদ্বারা ইয়াবা দিয়ে ভিডিও ধারণ কর আমার মক্কেলের মানহানি করে। আমার মক্কেল একজন মোবাইল ব্যবসায়ী। আমার মক্কেল চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারের মিসমা এন্টারপ্রাইজ” নামীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামর সাথে ব্যবসা করিয়া আসিতেছেন। প্রকৃত ঘটনা এই যে, আমার মক্কেল তাহার পাওনা টাকা আদায় করার জন্য গত ১৮/০৮/২০২৪ইং রাত ৮টায় জনৈক মো: শাহিন রেজার বাসায় যায়। তথায় আমার মক্কেল ঘন্টাখানে অবস্থান করার পর আমার মক্কেলের পারিবারিক শত্রুদের ভাড়াটিয়া কতেক লোক জনৈক মো: শাহিন রেজার বাড়ীতে হামলা করিলে উক্ত শাহিন রেজা কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে। অত:পর আমার মক্কেলের পারিবারিক শত্রু কর্তৃক ভাড়াটিয়া লোকজন আমার মক্কেলকে জনৈক মো: শাহিন রেজার সহযোগী উল্লেখে তাহাকে মারধর করে এবং জিম্মি করিয়া ভিডিও ধারণপূর্বক ৪ পিস ইয়াবা দিয়ে থানায় সোপর্দ করে। পরবর্তীতে আসল ঘটনা প্রকাশ পাইলে স্থানীয় লোকজন ভাড়াটিয়া দূর্বৃত্তদের তাড়া করে এ ঘটনার জন্য তীব্য নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। বিষয়টি বিজ্ঞ আদালতের কাছে বিশ্বাসযোগ্য হওয়ায় বিজ্ঞ আদালত মো: রাশেদকে ২২/০৮/২০২৪ খ্রি: তারিখ জামিনে মুক্তি প্রদান করেন।
এমতাবস্থায় সংশ্লিষ্ট পত্রিকার প্রতিবেদককে ভবিষ্যতে যাচাই বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য অনুরোধ করা হলো।
(জামাল হোসেন)
অ্যাডভোকেট (এলআইএন ১৮৭১)
জজকোর্ট চট্টগ্রাম
মোবাইল নং- ১৮১৯-৮২৮৫২৭
চেম্বার-রুম নং- ৪২৪, (৪র্থ তলা)
আইনজীবী শাপলা ভবন, কোর্ট হিল, চট্টগ্রাম।
আবদুল্লাহ মজুমদার : : জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম প্রধান দলিল। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাগর...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভাত আমাদের খুব আপন। প্রতিদিনের খাবারের তালিকায় তার উপস্থিতি এত স্বাভাবিক যে, ভাত নিয়ে আলাদা করে ভা...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে দরজা খুললেন মা। ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ১৯৭৬ সালের ২৯ আগস্ট। ঢাকার মাটিতে থেমে গেল কাজী নজরুল ইসলামের জীবনের পথচলা। যে কবি একদিন অন্যায়ের ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : কোনো কোনো কণ্ঠ শুধু গান গায় না, একটি সময়কে ধারণ করে। আবদুর রহমান বয়াতীর কণ্ঠ ছিল তেমনই—মাটির গন্ধ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ফল প্রকাশের পর মোবাইলের পর্দায় ভেসে ওঠে কয়েকটি সংখ্যা। কারও জন্য সেই সংখ্যা আনন্দের, কারও জন্য হতা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited